Webdesk:
গনেশপুজোর বিসর্জনের দিন ৩৪ জায়গা ৪০০ কেজি আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই ফেক খবরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়েছিল। লস্কর-ই-জেহাদি’ নামক সংগঠনের নামে মিলেছিল হুমকি। তদন্তে নেমে এক বিহারী প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিশ। মুম্বই পুলিশ সূত্রের দাবি, উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বই পুলিশকে ওই হুমকি দেয় অশ্বিন কুমার সুপ্রা নামের বছর পঞ্চাশের প্রৌঢ়। নয়ডা থেকে কেনা একটি মোবাইল ফোন এবং সিমকার্ড ব্যবহার করেই মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠানো হয়। তদন্তে নেমে শনিবার ভোরে সুপ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
তাঁকে মুম্বই নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি এসেছিল। অতীতে অনেক ভুয়ো হুমকি এভাবেই এসেছে। তবে পুলিশ সতর্ক। মুম্বই পুলিশের সন্ত্রাস দমন শাখাও কাজ করছে একই সঙ্গে।
শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমা রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো হয়, গোটা মুম্বইজুড়ে অন্তত ৩৪টি গাড়ির মধ্যে ৩৪টি মানববোমা মোতায়েন করা হয়েছে। সবমিলিয়ে ৪০০ কেজি আরডিএক্স রয়েছে ওই বোমায়। অবশেষে স্বস্তির নিশ্বাস মুম্বাই পুলিশের মুখে।
![]()












Leave a Reply