মুখ্যমন্ত্রীকে ফের কটাক্ষ শুভেন্দুর

Spread the love

Webdesk:

 

 

এসএসসির হয়ে বিজ্ঞপ্তি জারি করার মতো ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই, তা সত্ত্বেও তিনি এসএসসির হয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন।যেটা তিনি মুখ্যমন্ত্রীর এই পদে বসে করতে পারেন না, একই সাথে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে ভৃত্য বসু বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নদিয়ার ধানতলায় তিরঙ্গা যাত্রায় যোগ দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। একই সাথে রাজ্যের চাকুরিহারা শিক্ষকদের পাশে থেকে তিনি জানান, রাজ্যের সমস্ত শিক্ষকরা যোগ্য আর শুধু একজন লোক অযোগ্য তা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এই অযোগ্য মুখ্যমন্ত্রী কে সরানোর ডাক দিলেন তিরঙ্গা যাত্রা থেকেই। ২০২৬-এ মুখ্যমন্ত্রীকে সরালেই আর কোন সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারোর চোখের জল আর থাকবে না বলেই জানান শুভেন্দু অধিকারী। একই সাথে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে। এই শূন্য পদ বাড়ানো নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর শূন্য পদ বাড়ানো নিয়ে শুভেন্দু বাবু বলেন সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী মুখ্যমন্ত্রী শুন্য পদ বাড়াতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১১ টি কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন। এর মধ্যে ১০৭ টি মুসলিম কমিউনিটি। যা এখনও পর্যন্ত বিচারাধীন। আর এই সমস্যার জন্য অনেকেই আজ দুর্ভোগে পড়ে আছেন।এদিকে সাংবাদিকদের সামনেই রাজ্যের চাকুরিহারা থেকে শুরু করে চাকুরী প্রার্থীদের আশ্বস্ত করেন তিনি। তিনি বলেন নিয়ম বহির্ভূত কোন কিছু করলে শুভেন্দু অধিকারী সর্বপ্রথম বাধা দেবে বলেই জানালেন তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *