Webdesk:
মাদক বিরোধী অভিযানে জলপাইগুড়ি জেলা পুলিশের বড় সাফল্য। পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে মজুদ কাফ সিরাপ। উল্লেখ্য গত ২৪ শে মে গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ একটি পণ্যবাহী ছোট গাড়ি আটক করে ২৮০০ অবৈধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করে। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই ঘটনার তদন্তে নামে পুলিশ।
এরপর ধূপগুড়ি ও রাজগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় রাজগঞ্জ ব্লকের ভুটকি, কামারিভিটা এলাকায় । সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই অভিযানে মোট ১০,৬৩১ বোতল অবৈধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। কাফ সিরাপ ভর্তি কার্টন গুলি ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে।এর পেছনে আরো কোন বড়চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
![]()
















Leave a Reply