মর্মান্তিক পথ দুর্ঘটনা উঃ ২৪ পরগনার দত্তপুকুরে 

Spread the love

Webdesk:

 

বুধবার গভীর রাতে দত্তপুকুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভীক সাহা (৪৬)। হুগলি জেলার মিশ্রতলা, ধানিয়াখালি এলাকার বাসিন্দা মৃত যুবক। কর্মসূত্রে বারাসাত লালি সিনেমা হলের কাছে একাই ভাড়া থাকতেন তিনি।

উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ময়না এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষে দুর্ঘটনাটি ঘটেছে। গভীর রাতে রাস্তা পার হতে গিয়েই লরির সঙ্গে ধাক্কা লাগে অভীক সাহার। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। চিকিৎসার সুযোগ দেননি তিনি।

 

পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক লরিটিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক। হাসপাতালে এসে দেহ শনাক্ত করেছে মৃতের পরিবার। শোকের ছায়া পরিবারে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *