Webdesk:
এই মুহূর্তে বেশ সংকটে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি যে নিয়োগ দুর্নীতি থেকে প্রচুর টাকা পেয়েছেন তা আগেই জানিয়েছে ইডি। এবার সামনে আনলেন নতুন তথ্য। জামিন কি বহাল থাকবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার? নাকি রাজ্যের মন্ত্রীকে হেফাজতে পাবে ইডি? আজ(শনিবার) বিশেষ ইডি আদালতে রয়েছে শুনানি। তার আগে রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে আরও এক অভিযোগ ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা খুলে নিজেই নিয়ন্ত্রণ করতেন চন্দ্রনাথ। নির্মাণ ব্যবসার নামে সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, বিকে কনস্ট্রাকশন নামে একটি সংস্থার অর্ধেক পার্টনার মন্ত্রীর স্ত্রী। ঘোট বেঁধেছে সেই সংস্থার আর্থিক লেনদেন নিয়ে।
হিসাব নিয়ে বিপদে ওই সংস্থা ও মন্ত্রীর স্ত্রী। এই সংস্থার নামে ৫ ডেসিমেল জমি ৭ লক্ষ টাকায় কেনা হয়েছে বলে হিসেব দেখানো হয়েছে। আবার সেই ৭ লক্ষ টাকা বিকে কনস্ট্রাকশন সংস্থায় বিনিয়োগ করা হয়েছে বলে হিসেবে দেখিয়েছেন মন্ত্রীর স্ত্রী। আবার কেবিপি রিয়েলটি নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি ৬ তলা আবাসন গড়েন মন্ত্রীর স্ত্রী। সেই আবাসন বেচে ২ কোটি ৭২ লক্ষ টাকা লাভ করেছেন বলে মন্ত্রীর স্ত্রী জানিয়েছেন। এছাড়াও ইলামবাজারে আট হাজার বর্গফুট জায়গা মলের জন্য ভাড়া দিয়েছেন চন্দ্রনাথের স্ত্রী। ইডির দাবি, স্ত্রীর নামে এই নির্মাণ ব্যবসাগুলি দেখানো হলেও তা আদতে নিজেই সামলাতেন মন্ত্রী। এইসব আবাসন প্রকল্পে বিনিয়োগ ও জমি কেনার টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন আবাসন ব্যবসায়ী কালো টাকা বিনিয়োগ করে সাদা করার একটা প্রবনতা ব্যবসায়ীদের মধ্যে আছে। সেই পথেই হেঁটেছেন মন্ত্রী বলেই ইডির ধারণা।
![]()
















Leave a Reply