ভারতকে শ্বাসবন্ধ করে মারার হুমকি হাফিজ সইদের 

Spread the love

Webdesk:

 

এই মুহূর্তে ভারত সিন্ধু চুক্তি বন্ধ করায় গভীর সংকটে পাকিস্তান। তাই নরমে গরমে ভারতের কাছে জল চাইছে পাকিস্তান। আমাদের জল বন্ধ করলে ভারতের শ্বাস বন্ধ করে দেব! ফের ফাঁকা আওয়াজ করল পাকিস্তান। সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) আপাতত বাতিল থাকায় এমন মন্তব্য করলেন পাক সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরি। উল্লেখ্য, অতীতে ঠিক একই মন্তব্য করতে শোনা গিয়েছে লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকেও। অর্থাৎ জঙ্গিনেতা এবং পাক সেনা একই কথা বলছে সিন্ধু জলচুক্তি নিয়ে। সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি! দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা।

 

অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের ভারতের কাছে কাকুতি-মিনতি শুরু করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের হাজার অনুরোধেও চিড়ে ভিজবে না বলে সাফ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর মতে, কাশ্মীর ইস্যুতে একটাই আলোচনা হতে পারে। সেটা হল বেআইনিভাবে দখল করা পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রসঙ্গে। অনুনয়-বিনয় করেও যখন লাভ হয়নি, তখন হুমকি দিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টায় পাকিস্তান। সেদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যান পাক সেনার মুখপাত্র। সেখানে গিয়ে সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আহমেদ বলেন, “তোমরা যদি আমাদের জল বন্ধ করে দাও আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব।”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *