বেশি লিচু খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয় 

Spread the love

Webdesk :

 

গরমের অন্যতম সুস্বাদু ফল লিচু। লাল টকটকে লিচু দেখলেই জিভে জল চলে আসে। কিন্তু পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, লিচু বেশি খাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গরমে বেশি লিচু খেলে শরীরের নানারকম সমস্যা হতে পারে। বেশি লিচু খেলে শরীরে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে। এছাড়াও পেট খারাপ, বমি, অ্যাসিডিটি, এবং রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পুষ্টিতত্ত্ববিদদের মতে বেশি লিচু খেলে –

 

* গরমে পেটের সমস্যা থাকলে লিচু খেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, লিচু খুব তাড়াতাড়ি পেট গরম করে দেয়। ফলে বেশি লিচু খেলে পেট খারাপ, বমি, অ্যাসিডিটি, এবং হজমের সমস্যা দেখা দিতে পারে।

 

* স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে লিচু খেতে সুস্বাদু হলেও এই গরমে অতিরিক্ত পরিমাণে লিচু খেলে শরীর গরমে হয়ে যেতে পারে। ফলে পেটের সমস্যা, ডায়রিয়া হতে পারে। এরফলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে।

 

* বেশি লিচু খেলে রক্তচাপ কমে যেতে পারে, ফলে মাথা ঘোরা, দুর্বলতা, এবং শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও লিচু বেশি খেয়ে নিলে হজমের সমস্যা দেখা দিতে পারে। বমি হতে পারে।

 

* অতিরিক্ত লিচু খেলে হরমোনের ভারসাম্যহীনতা হতে পারে। ফলে হঠাৎ করে শরীর দুর্বল বা খারাপ লাগতে পারে। এর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কখনই অতিরিক্ত পরিমাণে লিচু খাওয়া উচিত নয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *