Webdesk:
ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারি সত্যি নাড়া দিয়ে গেছে বহু মানুষকে। টালিগঞ্জ থেকে মুম্বাই – সর্বত্র বহু শিল্পী এর সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত বলেই মনে করেন ইডি। বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় এবার সোনু সুদকে তলব ইডির৷ কোভিডকালে মানুষের সেবা করে রিয়েল লাইফ হিরোর তকমা পেয়েছিলেন সোনু সুদ। এবার সেই বলিউডের মসিহা সোনুর নাম জড়াল অবৈধ বেটিং অ্যাপ মামলায়। যার জেরে সোনু সুদকে সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য ইডির ব়্যাডারে সোনু সুদ।
সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে সোনুকে হাজিরা দিতে হবে। এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছে এই মামলায়৷ বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক মামলা দায়ের করা ২৯ জন সেলিব্রিটির মধ্যে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং রানা দাগ্গুবাতিও রয়েছেন। দক্ষিণী ছায়াছবির জগতের অন্যান্য যে খ্যাতনামাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছিল, তার মধ্যে প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা এবং শ্রীমুখীর মতো অভিনেতাদের নামও রয়েছে।
![]()












Leave a Reply