Webdesk:
বুধবার সকালে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি থানার এক নম্বর ব্লকের কাশিয়ারা মোড় কাজিপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি খুন করা হয়েছে তাদের। কে বা কারা খুন করেছে তা তদন্ত করছে মেমারি থানা ও জেলা পুলিশ। মৃতের নাম মোস্তাফিজুর রহমান (৬৫) এবং মমতাজ পারভীন (৫৫)। স্থানীয় মানুষজন ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে আছে স্বামী এবং স্ত্রীর দেহ। ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করছেন তারা। কারণ, ঘর থেকে রাস্তা অব্দি গোটা এলাকা রক্তের দাগ রয়েছে। স্থানীয়দের থেকে জানা গেছে, বাড়িতে স্বামী-স্ত্রী এবং এক সন্তান থাকতেন এবং তারা চাষবাসের সঙ্গে যুক্ত। যদিও এই ঘটনা ঘটার পর তাদের সন্তান পলাতক। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সুপার সায়ক দাস।
![]()
















Leave a Reply