Webdesk:
অনেকটাই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভারতের বহু প্রদেশে চালু হয়েছে মহিলাদের জন্য বিভিন্ন স্কিম। বিহারের নীতিশ কুমার চালু করলেন ‘মহিলা যোজনা স্কিম’। আর তার ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী সকলকে নবরাত্রির শুভেচ্ছা জানান। উৎসবের এই লগ্নে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগে ইতিমধ্যেই ৭৫ লক্ষ মহিলা যোগ দিয়েছেন। তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পৌঁছে গেছে। শ্রী মোদী বলেন, এই প্রক্রিয়া শুরু হওয়ায় তাঁর মনে দুটি ভাবনা আসছে। প্রথমত, আজকের দিনটি বিহারের মহিলা ও কন্যাদের কাছে এক উল্লেখযোগ্য মাইলফলক। কোনও মহিলা যখন চাকরি পান বা স্বনিযুক্ত হন, তখন তাঁর স্বপ্নগুলি নতুন ডানা মেলে, সমাজে তাঁর মর্যাদা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, যদি তাঁর সরকার ১১ বছর আগে জন ধন যোজনা চালু না করত, যদি ৩০ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় ব্যাঙ্কে তাঁদের অ্যাকাউন্ট না খুলতেন এবং মোবাইলের সঙ্গে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযোগসাধন না করতেন, তা হলে আজ তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো সম্ভব হ’ত না।
প্রধানমন্ত্রী বলেন, একজন ভাই তখনই সবচেয়ে খুশি হয়, যখন সে দেখে, তার বোন সুখে আছে, সুস্বাস্থ্যের মধ্যে আছে এবং তার পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল অবস্থায় আছে। বোনেদের কল্যাণের জন্য ভাইরা সবকিছু করতে পারে। আজ বিহারের মহিলাদের সুখ, সমৃদ্ধি ও মর্যাদার জন্য তিনি ও নীতিশ কুমার দুই ভাই হিসেবে একইভাবে কাজ করছেন। তাঁদের অঙ্গীকারের প্রমাণ হ’ল আজকের এই কর্মসূচি।
![]()












Leave a Reply