বিশ্বভারতী জানাল, আশ্রমে প্রবেশের পুরনো নিয়মই বহাল

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শনিবার এক বিবৃতিতে জানায়, আশ্রম এলাকায় প্রবেশের নিয়মে কোনোরূপ পরিবর্তন হয়নি। গতকাল থেকেই বিভিন্ন মিডিয়ায় খবর ছড়ায় যে, আশ্রমে প্রবেশের নিয়মে বদল হয়েছে। কিন্তু শনিবারই বিশ্বভারতী কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই নিয়ম আগের মতোই রয়েছে।

বিশ্বভারতী জানিয়েছে, আশ্রমে ঢোকার জন্য অবশ্যই অন্তত দুই সপ্তাহ আগে অনুমতি নিতে হবে। ইমেলের মাধ্যমে জনসংযোগ দফতরের অনুমতি পাওয়ার পরই সেখানে প্রবেশ সম্ভব হবে। এতে আশ্রমে আসা ব্যক্তিরা আগের মতোই প্রবেশের অনুমতি পাবেন, তবে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *