উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
কলেজ স্কোয়ার থেকে আজ বিজেপি মহিলা মোর্চা তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আয়োজন করে। সম্প্রতি, বিধানসভায় ‘ফিনান্স বিল ২০২৫’ পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, মহিলারা এখন থেকে বার ও কাম রেঁস্তোরাতে কাজ করতে পারবেন। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতে একত্রিত হন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়সহ অন্য নেতারা।
বিজেপি মহিলা মোর্চার সদস্যরা দাবি করছেন যে, এই সিদ্ধান্ত মহিলাদের মর্যাদা এবং সুরক্ষা নিয়ে চরম বিপদ সৃষ্টি করবে। তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এভাবে মহিলাদের নি:স্বাধীনতার পথে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply