উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ফের বড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে ১৮০ আসনের লক্ষ্যমাত্রার পর এবার রামপুরহাটে বললেন, ১৫০-এর বেশি আসন পাবে বিজেপি। তাঁর দাবি, “২০২৬ সালে বিজেপি সরকার গঠন করবে। ১৫০-এর বেশি আসন নিয়ে স্বস্তির জয় আসবে।” শুভেন্দুর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে শুভেন্দুর দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পাল্টা বলেন, “২০১৬-তে বিজেপি ৭৭ আসন পেয়েছিল, ২০২১-এ তা কমে ৬০ হয়েছে। এবার ৪০-এ নেমে যাবে, তারপর ৩০-এর নীচে গেলে শুভেন্দুই বিরোধী দলনেতার পদ হারাবেন।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই বাকযুদ্ধ আরও তীব্র হবে।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply