ফের শহরে আগুন – ধোঁয়ায় ভরেছে চারিদিক 

Spread the love

Webdesk:

 

পুজোর ঠিক আগে শহরে আবার আগুন। সবে প্রবল বৃষ্টি থেকে মুক্তি পেয়েছে শহর। এবার আগুনের আক্রমন। দক্ষিণ কলকাতার বহুতলে আগুন লাগল বৃহস্পতিবার সকালে। প্রিন্স আনোয়ার শাহ রোডে নবীনা সিনেমা হলের ঠিক পাশে একটি বহুতলে এদিন আগুন লেগে যায়। ওই বহুতলে রয়েছে হোটেল, ক্যাফে, অফিস। নীচে একটি ব্যাঙ্কের কার্যালয়ও রয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক বাড়ি। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শহরের অন্যতম ব্যস্ত রাস্তার কাছেই এভাবে আগুন লাগায় যান চলাচল ব্যহত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে ওই বহুতলের একেবারের উপরের তলায় আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। আগুন যাতে নীচের দিকে নেমে না যায়, সেই চেষ্টা করছে দমকলবাহিনী। তবে একেবারের উপরের তলায় একটি এক্সটেনশন রয়েছে, অর্থাৎ ছাদের উপর একটি পৃথক অস্থায়ী অংশ তৈরি করা হয়েছে, যাতে কোনও ঢালাইও নেই। ওই অংশ তৈরি করার ক্ষেত্রে আদৌ পুরসভার অনুমতি দেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই অঞ্চল থেকে তীব্র ধোঁয়া বের হয়ে চলেছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *