Webdesk:
ফের একবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে ফাঁসিদেওয়া এলাকায় দেখা মিলল রহস্যময় ড্রোনের। এই ঘটনায় রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সীমান্তের ফাঁসিদেওয়া এলাকার বিধাননগরের আকাশে ড্রোন লক্ষ্য করা যায়। এরপরেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ ড্রোনের ছবি ক্যামেরাবন্দি করেন। তবে এই রহস্যময় ড্রোন কোথা থেকে এল তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যদিও রীতিমতো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসন কোনো প্রতিক্রিয়া দেয়নি।প্রশ্ন উঠছে ড্রোন উড়াতে গেলে স্থানীয় পুলিশ প্রশাসনের পারমিশন নিতে হয় তবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথা থেকে এই ড্রোন এলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। উল্লেখ্য গত ২৬ শে মে রাতে ঠিক একই জায়গায় ড্রোন দেখতে পাওয়া যায়। এরপর গতকাল রাতে ফের একবার দেখা গেল রহস্যময় ড্রোনের। অন্যদিকে সীমান্তে থাকা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন তারা প্রায়ই ড্রোন দেখতে পাচ্ছেন। এবং আগে যেরকম সীমান্তে বিজিপি তেমন কোনো টহলদারি চালাতো না অপারেশন সিন্দুরের পরেই বিজিপির গতিবিধি বেড়েছে। এমনকি সীমান্তের ওপারে থাকা কোন সময় যখন মিটিং মিছিল হয়, প্রত্যেক সময়েই ভারত বিরোধী কথা মাইকে শোনা যায়।
![]()
















Leave a Reply