Webdesk :
পরিকল্পনাহীন ভাবে ওয়্যার হাউজ গড়ে ওঠায় সমস্যায় আশপাশের বেশ কিছু গ্রাম। বর্ষায় জলে ডোবার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ ওই ওয়্যার হাউজের জন্য এলাকার নিকাশি ব্যবস্থাই ভেঙে পড়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের রাজ্যধরপুর পঞ্চায়েতের অধীন ওই ওয়্যার হাউজের জন্য স্থানীয় খাঁ পুকুর, সাতঘরার পাশাপাশি রিষড়া পঞ্চায়েতের বড়ুয়াপাড়ার মানুষও সমস্যায় পড়েছেন। রাজ্যধরপুর পঞ্চায়েতেও অবশ্য মানছেন, ওয়্যার হাউজ কোম্পানি নিয়ম মেনে তৈরি হয়নি। তাই এই সমস্যা।
স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর, রাজ্যধরপুরে ১০০ বিঘা জমিতে ওয়্যার হাউজ গড়ে উঠেছে। সেখানে এলাকার স্বাভাবিক নিকাশি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ওয়্যার হাউজের জন্য তৈরি নিকাশিও বিজ্ঞানসম্মত ভাবে না হওয়ায় সেখানকার দূষিত জলও বাসিন্দাদের ঘরে ঢুকে পড়বে। আগের বর্ষাতে যার প্রমাণ মিলেছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতকে বলেও কোনও কাজ হয়নি। উল্টে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে জলাজমিতে বসতি গড়ে তুললে এই অবস্থায় হবে। স্থানীয় সিপিএম নেতা শৈলেন কুমার চক্রবর্তীর দাবি, যেনতেন প্রকারে কারখানা গড়ার অনুমতি দেওয়ার জন্যই এই অবস্থা। কারখানার জন্য অনুমতি দেওয়ার কথা স্বীকার করলেও ওয়্যার হাউজ কর্তৃপক্ষের দোষেই এই পরিস্থিতি বলেই মানছেন রাজ্যধরপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান তৃণমূল সদস্য মোহন মণ্ডল। অন্যদিকে এই পঞ্চায়েতের প্রধান গোপা দে বলেন, ওয়্যার হাউজ কর্তৃপক্ষ বিকল্প নিকাশি তৈরির কথা বলেছেন। বর্ষার আগেই সেটা যাতে করা হয় দেখা হবে।
এখন দেখার সত্যিই বিকল্প নিকাশি করা হয়, না কি এ বারের বর্ষাতেও আশাপাশের গ্রামগুলি ভাসে।
![]()
















Leave a Reply