নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Spread the love

Webdesk :

 

 

 

নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত,উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ।

 

 

নিজের নিরাপত্তা রক্ষীকে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা পুলিশ কর্মী ছিল ওই দেহরক্ষী। আর তাকেই গুলি চালানোর অভিযোগ তৃণমূল নেতা সাজিজুল হক শা ওরফে মিঠুর বিরুদ্ধে। সাজিজুল নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। ঘটনার সূত্রপাত, রবিবার রাতে মদ্যপ অবস্থায় ছিল মিঠু। বাড়িতে পরিবারের লোকসহ নিরাপত্তারক্ষীকে গালিগালাজ শুরু করে। দীর্ঘ রাত পর্যন্ত এই বচসা চলতে থাকে পরিবারের মধ্যে। এরপরই উত্তেজিত হয়ে ওঠে তার দেহরক্ষী জাহাঙ্গীর আলমের ওপর। জাহাঙ্গীরকে লক্ষ্য করে মিঠু গুলি চালাতে গেলে দেহরক্ষী সেখান থেকে পালিয়ে যায়। সেই গুলি গিয়ে লাগে ঘরের দরজায়। কোনক্রমে প্রানে বেঁচে জাহাঙ্গীর আলম থানার দ্বারস্থ হয়। এবং ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতার বাড়িতে ছুটে আসে থানারপাড়া থানার পুলিশ। পুলিশ আসার পর তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা আজিজুল হক শা কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, এর আগেও মাস ছয়েক আগে আগে তারই এক দেহরক্ষীকে ঠিক একইভাবে আক্রমণ করেছিল বলে অভিযোগ।অন্যদিকে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে সোমবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়। যদিও ধৃত তৃণমূল নেতা সাফ দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তিনি তার দেহ রক্ষীকে গুলি চালানোর ঘটনার সাথে কোন রকম ভাবে যুক্ত নয়। সঠিক তদন্ত করলে সপ্তাহে উদঘাটন হবে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *