উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
- চিনের মোকাবিলায় ভারত তার সামরিক শক্তি বাড়াতে সক্রিয়। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক-১এ যুদ্ধবিমানের জন্য আমেরিকা থেকে F৪০৪ IN২০ ইঞ্জিন এসে পৌঁছেছে। এই ইঞ্জিনটি জিই অ্যারোস্পেস নামক একটি সংস্থা তৈরি করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি মতো ভারতে পাঠানো হয়েছে। তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল জানিয়েছে, প্রথম ইঞ্জিনটি ইতিমধ্যেই হাতে এসেছে।
- প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই বছরেই জিই অ্যারোস্পেস মোট ১২টি ইঞ্জিন সরবরাহ করবে। এই পদক্ষেপ ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং চিনকে মোকাবিলা করতে সাহায্য করবে। এই অত্যাধুনিক ইঞ্জিনগুলি তেজস মার্ক-১এ যুদ্ধবিমানের কার্যকারিতা বাড়াবে এবং ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি করবে।
**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()












Leave a Reply