Webdesk:
তিনদিন আগেই ঘোষিত কর্মসূচি। আবার প্রতিবাদ আন্দোলনের পথে কুড়মি সমাজ। কুড়মিরা বহুদিন থেকেই তপসিলি জনজাতির তকমার চাইছে। কেন্দ্র বা রাজ্য কোনো পক্ষই এই নিয়ে বিশেষ উদ্যোগ নেয় নি। শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করছেন তাঁরা। বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেস। সময় পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের। কুড়মিদের অসাংবিধানিক ও বেআইনি অনির্দিষ্টকালীন রেল ও সড়ক অবরোধ রুখতে তৎপর বাংলা ও রেল পুলিশ। বাংলার কোনও স্টেশনে রেল আটকাতে পারেননি তাঁরা। বিক্ষোভ-অবরোধের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল। যদিও একথা ঠিক যে আজকের কুড়মি আন্দোলন আর আগের মতো ব্যাপক আকার নেয় নি।
এদিকে রেল তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পূর্ব মধ্য রেলওয়েতে ধানবাদ ডিভিশনের বিভিন্ন স্থানে ঝাড়খণ্ডের আদিবাসী কুর্মি সমাজের বিক্ষোভের কারণে কয়েকটি ট্রেন যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২০১৯ হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। আসানসোল- জয়চণ্ডী পাহাড়-রাঁচি হয়ে চলবে। ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল-ঝাঝা-কিউল-গয়া হয়ে ডাইভার্ট করা হয়েছে। ০৯৪৩৮ শিয়ালদহ-গান্ধীধাম এক্সপ্রেস বিশেষ আসানসোল- ঝাঝা- কিউল- গয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সবকটি ট্রেনই আজ, শনিবার যাত্রা শুরু করেছে বা করবে।
![]()












Leave a Reply