Webdesk :
যেই মুহূর্তে কর্ম সংস্থানের খুবই অভাব, সেই সময় জয়নগরে মেগা জব ফেয়ারের মাধ্যমে চাকরি পেলেন ৩০০ জন। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পথ তৈরিতে এবার এগিয়ে এল জয়নগরের ২৪ বছরের প্রাচীন এক সংস্থা। আর তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জুয়েল অ্যান্ড নেশন। মূলত এই সংস্থা উদ্যোগে জয়নগরে এই প্রথম মেগা জব ফেয়ার হয়ে গেল জয়নগর মজিলপুর পুরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে। এক দিনের এই মেলার আয়োজক ছিলেন জয়নগরের এই সংস্থা। এই মেলায় ৫৫০ জন ছাত্র ছাত্রী সফলভাবে অংশ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কর্মসংস্থান দফতরের-সহ একাধিক দফতরের সরকারি প্রতিনিধি, আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা। ৩০ টি বড় বড় কোম্পানীর HR ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এক দিনেরএই মেলায় আগত কোম্পানীদের তরফে ছাত্র ছাএীদের চাকরীর ইন্টারভিউ নেওয়া হয়। প্রায় তিনশো জন ইন্টারভিউ তে সফল ও হন। রাজ্যের বেকার যুবক যুবতীদের যাতে চাকুরীর জন্য ভিন রাজ্যে যেতে না হয়। তাঁরা যাতে নিজের রাজ্যে ভাল চাকরি করতে পারেন সেই উদ্দেশেই কর্মসংস্থানের পথকে সুগম করতে জয়নগরে এই প্রথম এই ধরনের চাকরির মেলার আয়োজন হয়। এই সংস্থার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ক্যানিং, বারুইপুর,দক্ষিণ বারাসত ও জয়নগর এই ৫ টি শাখার ছাত্র ছাএীরা এই মেলায় অংশ নেন।
![]()
















Leave a Reply