উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:
- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের পরিবর্তে জগাছার আরুপাড়ায় ময়লা ফেলা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার, ময়লা ফেলার গাড়ি আরুপাড়ায় ঢুকলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং গাড়িটিকে আটকে রাখেন। তাদের অভিযোগ, এই এলাকায় ময়লা ফেলা হলে পরিবেশ দূষিত হবে এবং বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে।
- স্থানীয় বাসিন্দারা জানান, তারা সুস্থ পরিবেশের আশায় এখানে বাড়ি কিনেছেন। কিন্তু, এখন যদি এখানে ময়লা ফেলা হয়, তবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তারা আরও বলেন, যেখানে আগে ভাগাড় ছিল, মানুষ সেখানে জেনে শুনে বসবাস করতে গিয়েছে। এখানে মানুষ সুস্থ পরিবেশ দেখে বাড়ি কিনেছেন। নোংরা এখানে ফেলা হলে, আগামী দিনে কী হবে বোঝাই যাচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে।
- **দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।
![]()
















Leave a Reply