Webdesk:
ডুয়ার্স-এ চিতাবাঘের হামলা বেড়েই চলেছে। ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। এর মধ্যেই মঙ্গলবার ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় নাগরাকাটা খেরকাটা বস্তিতে। চিতাবাঘের হামলায় একের পর এক মৃত্যুতে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধেয় নাগরাকাটা ব্লকের খেরকাটা বস্তিতে বাজার থেকে বাড়ি ফিরছিল বছর বারোর অস্মিত। আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। আওয়াজ শুনে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তখন চিতাবাঘটি পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবা শত্রুঘ্ন রায়ের কান্নায় স্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, একের পর এক মৃত্যুর ঘটনার পরও কেন বন দফতর ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নজরদারি নেই? ঘটনার খবর পেয়ে ডায়না ও খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছান। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুরও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন উঠেছে জঙ্গল থেকে বার বার চিতা কোনো ঢুকে পড়ছে লোকালয়ে। তা নিয়ে কোনো উত্তর দিতে পারে নি বনদপ্তরের আধিকারিকরা।
![]()
















Leave a Reply