Webdesk:
মেইন লাইনে শিয়ালদা-রানাঘাট AC ট্রেন চালু হয়েছে কিছুদিন আগেই। আর আজ শুক্রবার বনগাঁ লাইনে চালু হয়ে গেলো AC ট্রেন। যাত্রীদের কাছে যেন হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা। শুক্রবার সকালে প্রথমবার ওই রুটে ছুটল এসি লোকাল। শিয়ালদহ- ভায়া বারাসত – বনগাঁ- রানাঘাট রুটে লোকাল এসি ট্রেন চলু হয়েছে। এদিন সকালে প্রথম ছাড়ে সেই ট্রেন। শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এসি লোকাল ট্রেন। সকাল ৭টা ৪২-এ বনগাঁ পৌঁছয় এসি লোকাল ট্রেন।
টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন যাত্রীরা। প্রত্যেকের মুখেই হাসি।এদিন সকাল থেকেই বনগাঁ স্টেশনে টিকিট কাটার জন্য লম্বা লাইন পড়েছিল টিকিট কাউন্টারে। প্রথম টিকিট কেটে খুশি গোবরডাঙার বাসিন্দা রত্না চৌধুরী। তিনি জানিয়েছেন প্রথম টিকিট প্রাপক হয়ে খুব ভাল লাগছে, কিন্তু টিকিটের দামটা একটু কম হলে ভাল হয় বলে মনে করেন তিনি। ওই যাত্রী বলেন, ‘এসি লোকাল চলায় খুব ভাল হয়েছে। তবে টিকিটের দামটা একটু বেশি। এখানে প্রত্যন্ত অঞ্চলের লোকজন থাকেন, তাই কম টিকিট হলে ভাল হয়।‘
![]()
















Leave a Reply