চালু হয়ে গেলো নূরপুরের বিকল্প ফেরি সার্ভিস 

Spread the love

Webdesk:

 

আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোমবার সকালে। কিন্তু সমস্ত কাজ সম্পন্ন করে দঃ ২৪ পরগনার নূরপুরের বিকল্প ফেরি সার্ভিস চালু হলো মঙ্গলবার সকাল ৬ টায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নুরপুরে নদী বাঁধ ধসে ফেরি পরিষেবার জেটি ভেঙে নদীতে তলিয়ে গিয়েছিল। যার ফলে নুরপুর-গেঁওয়াখালি-গাদিয়াড়া ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে ফের চালু হল পরিষেবা। বিকল্প জায়গা থেকে অস্থায়ীভাবে ফেরি সার্ভিস চালু করল স্থানীয় প্রশাসন। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ৩ জেলার নিত্যযাত্রীদের। অন্যদিকে ধসে যাওয়া নদী বাঁধ ও ভেঙে যাওয়া জেটি মেরামতের কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার নিত্য যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই বিকল্প জেটি থেকে অস্থায়ীভাবে ফেরি পরিষেবা শুরু করা হয়েছে।

 

প্রশাসনের উদ্যোগে খুশি নিত্য যাত্রীরা। দিন কয়েক আগে নুরপুর জেটিঘাটের কাছে প্রথম ফাটল দেখা যায়‌‌। এই ঘটনায় স্থানীয়রা বিচলিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে সেই ফাটল মেরামতের কাজ শুরু হয়। কিন্তু সময়ের সঙ্গে বাড়তে থাকে ফাটল। এই ঘটনার খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তারপরেই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয় ও মঙ্গলবার তা স্থায়ীভাবে চালু হয়ে যায়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *