Webdesk:
কলকাতার দুর্গাপুজো মহালয়াতেই শুরু হয়েছে। কলকাতার অন্যতম পুজো দেশপ্ৰিয় পার্কের পুজো। সেখানে এমনিতেই মানুষের ঢল নামে। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। দুপুর থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন দেশপ্রিয় পার্কে। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি। মণ্ডপের প্রবেশ পথের মাটির একাংশ বসে যেতে শুরু করে। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় পুজো উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নেন দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখার। কমিটির তরফে জানানো হয়েছে, “ভিড়ের চাপে বিপদ হতে পারে ভেবেই আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি মেরামত করা হচ্ছে। আশা করছি আজই ফের মণ্ডপ খুলে দেওয়া যাবে।”
প্রসঙ্গত মহালয়ার সময় থেকেই ভারী বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। তার প্রভাব পড়েছে বিভিন্ন পুজো মণ্ডপ ও তার আশপাশেও। তবে উদ্যোক্তারা আশ্বস্ত করেছেন, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হবে। তাঁরা বলেন, “দেশপ্রিয় পার্কের পুজো শুধু কলকাতার নয়, সমগ্র বাংলার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র। নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি। খুব শিগগিরিই মণ্ডপের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।”
![]()
















Leave a Reply