খুনের বদলা খুন – উত্তপ্ত উঃ ২৪ পরগনার শ্যামনগরের বাসুদেবপুর 

Spread the love

Webdesk:

 

একই জায়গায় দ্যাদিনে দুটি খুন। সন্দেহ করা হচ্ছে প্রথম খুনের বদলা নিতেই দ্বিতীয় খুন।

Exগত শনিবার শ্যামনগরের বাসুদেবপুর থানার উচ্ছেগড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে ইট দিয়ে থেঁতলে খুন করা হয় মাংস বিক্রেতা তথা টোটো চালক মোঃ কামাল উ দ্দিন ওরফে হীরা কুরেশিকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আরও একটা পচা গলা দেহ উদ্ধার একই জায়গায়। বাসুদেবপুর থানার রাহুতা এলাকা থেকে শনিবার একটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কালভার্টের নিচে পড়েছিল দেহটি। জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখ সাব্বির ওরফে সাহেব। এই সাহেবই গত শনিবার মোঃ কামাল উদ্দিনকে খুন করেছিলেন বলে অভিযোগ।

 

পুলিশ প্রথমে শেখ ঝন্টু ও শেখ পিন্টুকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার সময়ে সাহেবের নাম উঠে আসে। এবার সেই সাহেবেরই দেহ মিলল কালভার্টের নিচ থেকে।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, এই দুটি খুন করিয়েছেন শওকত আলী। যিনি ভাটপাড়া থানার আইসির স্নেহধন্য তৃণমূল নেতা। এলাকায় প্রমোটিং করার জন্যই শওকত এই কাজ করিয়েছেন। পুলিশ শওকতকে বাঁচানোর চেষ্টা করছে এমনটাই দাবি ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *