খাবারের খোঁজে লোকালয়ে হাতির দল, নালায় পড়ে মৃত্যু হস্তি শাবকের

Spread the love

Webdesk:

 

 

 

খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়লো হাতির দল। এরপর লোকালয়ে নালায় পড়ে মৃত্যু হলো একটি হস্তিশাবকের। ডুয়ার্সের মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর সংলগ্ন নিজাম বাড়ি এলাকার ঘটনা।

 

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে শাবকসহ ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে নেপচাঁপুর চা বাগান সংলগ্ন নিজাম বাড়ি এলাকায়। এলাকার ধানক্ষেত সহ বীজতলায় তান্ডব চালায় হাতির দলটি। যেকারনে ক্ষতির সম্মুখীন হয়েছেন ধানচাষীরা। এরপর হাতির দলটি চা বাগান পেরিয়ে জঙ্গলে ফেরার পথে একটি শাবক বাগানের নালায় পড়ে যায়। হাতির দলটি সেই শাবকটিকে উদ্ধার করার চেষ্টা করে। আর নালা থেকে উদ্ধার করতে গিয়ে অন্যান্য হাতির পায়ের চাপে মাটি ধসে পড়ে সেই শাবক হাতির উপরে। মাটি চাপা পড়েই শাবকটির মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে বনকর্মীরা।

কিন্তু শাবক হাতিটির পাশে রাতভর ছিল হাতির দলটি। অবশেষে বুধবার সকালে হাতির দলটিকে সেখান থেকে দূরে সরিয়ে মৃত হাতিশাবকটিকে উদ্ধার করা হয়। শাবকটিকে নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়নাতদন্তের পর শাবকটির শেষকৃত্য করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *