কুনালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা মিঠুনের 

Spread the love

Webdesk:

 

রাজনীতির ময়দান বড়ো জটিল। বিশেষ করে গত ১৪/১৫ বছর ধরে কে কখন ও কোন দলে অবস্থান করছেন? তা বলা মুশকিল। বাম ঘরানার ছেলে মিঠুন চক্রবর্তী পরে হলেন তৃণমূলের সাংসদ। আর এখন তিনি বিজেপির নেতা। অন্যদিকে যে কুনাল ঘোষ বলেছিলেন সারদা কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন তৃণমূলের নেতা। এবার সামনে এসেছে এই দুই নেতার কজিয়া। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিখ্যাত বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুনের স্পষ্ট অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ঘিরে অসত্য ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। যদিও তোপ দাগতে ছাড়ছেন না কুণাল। কুণালের সাফ কথা, “যাঁর মান থাকে, তাঁর মানহানি হয়। ওঁর মান আছে নাকি যে মানহানি হবে! যিনি তদন্তের ভয়ে এতবার দল বদল করেন তাঁর মানসম্মান আছে!” মিঠুনের অভিযোগ, তিনি চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেছিলেন কুণাল। যা কোনওভাবেই ঠিক নয় বলে দাবি মিঠুনের।

 

মিঠুনের আরো দাবি, তাঁর স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে কুণাল মন্তব্য করেছেন। যা পুরোপুরো উদ্দেশ্যপ্রণোদিত বলেই তাঁর মত। সেই ভিত্তিতেই এই ১০০ কোটি টাকার মানহানির মামলা। অন্যদিকে কুণাল যদিও বলছেন, “চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব। পুরোটা সিবিআই তদন্ত করুক।” সব মিলিয়ে এই দুই নেতার কাজিয়া উপভোগ করছেন আম বাঙালি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *