কিছু খাবারের সঙ্গে দই একদম খাবেন না – হিতে বিপরীত হতে পারে 

Spread the love

Webdesk :

 

ওজন কমানো থেকে হাড়, দাঁত শক্ত করা, পেটের স্বাস্থ্য ভাল রাখার অব্যর্থ দাওয়াই হল দই! বিশেষ করে গরমে দই খাওয়া বেড়ে যায় কারণ দই শরীর ঠান্ডা করে। দইয়ে প্রোবায়োটিক উপাদান থাকে যা হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে এবং হাড় শক্ত করে। পাশাপাশি, ওজন কমাতেও দই গুরুত্বপূর্ণ। দইয়ে প্রায় প্রতিটি পুষ্টি উপাদানই থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয়। Healthline ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক কাপ দই দৈনিক ক্যালসিয়ামের প্রায় ৪৯% চাহিদা পূরণ করতে পারে। এতে ভিটামিন B12, রাইবোফ্ল্যাভিন, ফসফরাস, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজও থাকে, যা হাড় মজবুত করতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং বিপাকক্রিয়া (মেটাবলিজম) উন্নত করতে সাহায্য করে। কিন্তু কোন ৫ খাবারের সঙ্গে দই ভুলেও খাবেন না?

 

* ফল– অনেকেই দইয়ের সঙ্গে ফল, বিশেষ করে কমলা, আনারস, কিউই ও আঙুরের মতো টক ফল মিশিয়ে খান। এই সংমিশ্রণে হজমের সমস্যা হতে পারে। আয়ুর্বেদের মতে, দইয়ের সঙ্গে ফল খেলে শরীরে অতিরিক্ত অম্লতা বা অ্যাসিডিটি তৈরি হয়। এতে বদহজম,গ্যাসের সমস্যা হতে পারে।

 

* মশালাদার বা ঝাল খাবার–মশলাদার ও ঝাল খাবারের সঙ্গে দই খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঝাল খাবার পেটে উত্তাপ সৃষ্টি করে, অন্যদিকে দইয়ের প্রভাব ঠান্ডা। এই ধরনের সংমিশ্রণ হজমপ্রক্রিয়ার উপর খারাপ প্রভাব ফেলে এবং পেট ফাঁপা, গ্যাস ও অম্বলের মতো সমস্যা তৈরি করতে পারে। দই ও ঝাল খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দেয়।

 

* মাছ:– আয়ুর্বেদ অনুসারে মাছ ও দই একসঙ্গে একেবারেই খাওয়া উচিৎ নয়। মাছ এবং দই—দুটিই প্রোটিনসমৃদ্ধ খাবার, এই দুটি একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে। এর ফলে শরীরে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে যা পেটের নানা সমস্যার কারণ হতে পারে।

 

* ডিম এবং দই—দুটিই প্রোটিনসমৃদ্ধ খাবার, কিন্তু একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। একসঙ্গে দু’টি উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হয়, পেট ভার হয়ে যায়, গ্যাস এবং বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

 

* টম্যাটো– টম্যাটো ও দই একসঙ্গে ভুলেও খাবেন না। পেট ফাঁপা ও গভাসের সমস্যায় জীবন নাজেহাল হবে। পাশাপাশি, ত্বকের সমস্যাও দেখা দিতে পারে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *