কাশ্মীরি আলুরদম

Spread the love

উৎকর্ষ বাংলা, ওয়েবডেস্ক:

যদিও আলু এদেশে প্রথম পর্তুগীজরা আনে,কিন্তু আলুর সাথে ভারতবাসীর এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছে। আর বাঙালি! আলুর দম খেতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। গরম ফুলকো লুচির সঙ্গে বাঙালির প্রিয় পদ আলুর দম। আর সেই আলুর দম যদি হয় দই দিয়ে কষানো তা হলে তো কথাই নেই।

উপকরণ –

 

৩০০ গ্রাম ছোট আলু,৭ টা কাজু,১ চা চামচ গোটা জিরা,

পরিমাণ মতো নুন,১ চা চামচ হলুদ,৩ টা কাশ্মীরি লাল গোটা লঙ্কা।

এ ছাড়া ২ চা চামচ আদা বাটা,২ টো টমেটো,৩-৪ চা চামচ টক দই,২ টো তেজপাতা,

প্রয়োজন অনুযায়ী লং, দারচিনি, এলাচি।

এছাড়া আরো লাগবে –

প্রয়োজন অনুযায়ী কুচোনো ধোনে পাতা, অল্প করে

৫-৭ টেবিলে চামচ তেল,

১ চা চামচ গরম মসলা পাউডার।১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।

২ চা চামচ জিরার গুঁড়ো ও

২ চা চামচ ঘি।

প্রণালী –

প্রথম পর্ব – প্রথমে আলু গুলোকে জল দিয়ে আধা সেদ্ধ করে খোসা ছারিয়ে নিতে হবে । একটা টুথপিক দিয়ে সব আলুর মধ্যে তিন, চারটে করে ফুটো ফুটো করে দেবেন যাতে রান্না করার সময় আলুর মধ্যে মশলা ঢোকে ।

দ্বিতীয় পর্ব – এবার একটা মিক্সি জার নিয়ে তারমধ্যে দুটো টমেটো, কাজু এবং কাশ্মীরি লাল গোটা লঙ্কা দিয়ে অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন ।

তৃতীয় পর্ব – তারপর কড়াই এর মধ্যে তেল দিয়ে আলু মধ্যে হলুদ আর নুন মাখিয়ে একটু লাল লাল করে ভাজা করে তুলে নিন ।

চতুর্থ পর্ব – টমেটো,লঙ্কা আর কাজুর পেস্ট এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, টক দই আদা বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

পঞ্চম পর্ব – আর সেই মিশ্রণটা করাই এর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ১০ মিনিট এর জন্য ভালো করে কষিয়ে নিতে হবে।

শেষ পর্ব – গ্যাস কম করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা আলু আর গরম মসলা পাউডার দিয়ে দিন। পারলে একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিন। এরপর ঘি আর ধোনে পাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন । এর পর রুটি, পরোটা, নান বা লুচির সঙ্গে পরিবেশন করুন।

**দেশ, বিশ্ব, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলাধুলা, জীবনধারা স্বাস্থ্য, আমাদের Facebook, Whatsapp চ্যানেলে সর্বশেষ প্রযুক্তির খবর, আপডেট এবং ভিডিও পেতে, সাবস্ক্রাইব করুন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *