Webdesk :
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কোটালদীঘি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার এক দুস্কৃতী।
পুলিশ সুত্রে জানাযায়, ধৃতের নাম মফিজুল সেখ। শনিবার রাতে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে কান্দির কোটালদীঘি গ্রামে এক ব্যক্তি কাছে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে।তারপর তাকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। পুলিশ ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার কান্দি মহকুমা আদালতে পাঠায়। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথায় থেকে নিয়ে এসেছিল তার তদন্ত করে দেখছে কান্দি থানার পুলিশ।
![]()
















Leave a Reply