কসবা ল কলেজ যেন ভয়াবহ – সেখানে আর ফিরতে চায় না নির্যাতিতা 

Spread the love

Webdesk:

 

দু’মাস কেটে গেলেও সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও ভুলতে পারেন নি কসবা ল কলেজের সেই নির্যাতিতা ছাত্রী। তিনি আর সেই কলেজে পা রাখতে চান না। তার পরিবারও চায় না। তাই বাড়তি মানসিক চাপ থেকে তাঁকে দূরে রাখতে কলেজ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। গত ২৫-এ জুনের কথা। প্রথম বর্ষের পড়ুয়ারা কলেজে গিয়ে পরীক্ষার ফর্ম করছিলেন। সেদিন কলেজে গিয়েছিলেন ওই নির্যাতিতাও। কিন্তু সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি তিনি। পরবর্তীতেই নিজেই থানায় গিয়েছে ধর্ষণের অভিযোগ তোলেন ওই নির্যাতিতা ছাত্রী।

 

এক বেসরকারি চ্যানেলকে নির্যাতিতার বাবা জানান,‘মেয়ে এমনিই মানসিকভাবে ভেঙে পড়েছে। তারপর আবার ওই জায়গাটা নিজের চোখের সামনে দেখলে আরও বেশি বিধ্বস্ত হয়ে পড়বে। তাই আমি চাই না, ওই একই জায়গায় ও যাক। সেই কারণেই কলেজ পরিবর্তন করাব।’ তার আবেদন নিয়ে চিন্তা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *