কলকাতার লেকটাউন এলাকায় একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং। অভিযানের সময় বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। পাশাপাশি, দুটি রেজিস্টার উদ্ধার হয়েছে, যাতে অস্ট্রেলিয়ার নাগরিকদের নাম লেখা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা ভারতীয় নাগরিক হলেও অস্ট্রেলিয়ান নাম ব্যবহার করে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে প্রতারণা চালাত।
এই চক্রটি VoIP (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) ব্যবহার করে অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করত। ফ্রান্স বা ফিনল্যান্ডের IP অ্যাড্রেস ব্যবহার করে তারা নিজেদের অবস্থান গোপন রাখত। প্রথমে লেকটাউন থেকে ফোন করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করার পর, কলটি টালিগঞ্জের অন্য একটি কল সেন্টারে ট্রান্সফার করা হত। সেখানে নানা পরিষেবার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হত। পুলিশের ধারণা, ২০২২ সাল থেকেই এই চক্রটি সক্রিয় ছিল। বর্তমানে গ্রেফতারকৃত ২১ জনের মধ্যে ১৭ জনকে আদালতে পাঠানো হয়েছে, বাকি চারজন পুলিশ হেফাজতে রয়েছে।
![]()
















Leave a Reply