Webdesk :
গ্রামটি অন্য কোথাও নয়, ভারতেই অবস্থিত। তবে এই মহুত গ্রাম প্রতিষ্ঠার পিছনে একটা গল্প আছে। হাতি ও মাহুতদের ভালোবাসা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ ২০২৩ সালে অস্কার জিতেছে। সেই তথ্যচিত্রে দেখা গিয়েছিল ছোট্ট হাতি রঘুকে নিয়ে দুই মাহুত বোম্মান ও বেলির জীবনের গল্প। এই তথ্যচিত্র অস্কারজয়ের পর বোম্মান ও বেলি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন। সেখানেই তাঁরা মাহুতদের জন্য ঘরের ব্যবস্থা করার দাবি জানান। সেই দাবি অবশেষে পূরণ হল।
তামিলনাড়ু সরকার তাঁদের জন্য গড়ে দিল আলাদা এক গ্রাম। এ গ্রামের বাসিন্দারা সকলেই মাহুত। ভারতে এই প্রথম এমন সাধু উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকলে। তামিলনাড়ুর মুদুগুলু টাইগার রিজার্ভ এলাকায় তৈরি করা হয় মাহুত গ্রাম। গত ১৩ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের হাত ধরে গ্রামটির পথ চলা শুরু হয়েছে। দেশের মধ্যে প্রথম মাহুতদের জন্য তৈরি হওয়া গ্রামটিতে রয়েছে ৪৪ টি ঘর। ৫ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করে এখানকার বাড়িগুলি তৈরি করেছে সে রাজ্যের বনবিভাগ।মাহুত গ্রামের উদ্বোধনে এসে স্ট্যালিন বলেন, “এবার বোম্মান ও বেলির ইচ্ছা পূরণ হয়েছে।”
![]()












Leave a Reply