এবার দাগি শিক্ষকের তালিকায় বিজেপি নেতার ছেলে

Spread the love

Webdesk:

 

‘দাগি’ শব্দটা সাধারণভাবে চোর বা ডাকাত সম্পর্কেই প্রয়োগ করা হতো। এখন শিক্ষক সম্পর্কেও প্রয়োগ করা হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার। এরই মধ্যে নতুন খবরে সকলেই চমকে উঠেছে। এখন পর্যন্ত অযোগ্য শিক্ষকের তালিকায় ছিল শাসক দলের নাম। এবার সামনে আসলো এক বিজেপি নেতার ছেলের নাম। হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষকদের যে ‘দাগি’দের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে শাসকদলের ঘনিষ্ঠদের থাকা নিয়ে তোলপাড় বাংলা। বিঁধছেন বিরোধীরা। তবে তার মধ্যেই এবার উলটপুরাণ। সম্প্রতি যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে জ্বলজ্বল করছে ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের(ওল্ড সাইট) বাংলার শিক্ষক অতনু মণ্ডলের নাম। অতনু ভাঙড়ের বিজেপি নেতা তথা বর্তমানে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মন্ডলের ছেলে। স্বাভাবিক কারণেই এই খবরে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

শনিবার রাতে এসএসসি তাদের ওয়েবসাইটে ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে। পরে অবশ্য আরও দুজনের নাম তাতে সংযুক্ত করে দ্বিতীয় তালিকা পেশ করে এসএসসি। সেখানেই ২০০ ক্রমিক নম্বরে অতনু মণ্ডলের নাম রয়েছে। অতনু ২০১৯ সালের পয়লা ফেব্রুয়ারি ভাঙড় ১ ব্লকের নারায়ণপুর হাই স্কুলে (ওল্ড সাইট) যোগদান করেন বাংলার শিক্ষক হিসাবে। স্কুলে খোঁজ নিয়ে জানা গেল, ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয় অতনু। ক্লাস, ছাত্রদের মেলামেশার পাশাপাশি স্কুলের অন্যান্য কাজেও হাত লাগাতেন তিনি। এর আগে হাইকোর্টের নির্দেশে বেতন বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্টের অন্তর্বতী নির্দেশে কিছুদিনের জন্য বেতন চালু হয়। আবার পরে সুপ্রিম নির্দেশে অতনুর চাকরি চলে যায়।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *