উত্তর কলকাতার কয়েকটা অন্যতম পুজোর থিম 

Spread the love

Webdesk:

 

দক্ষিণ কলকাতার মতো উত্তর কলকাতারও কয়েকটি বিখ্যাত পুজো কমিটি অসাধারণভাবে সাজিয়েছে তাদের পুজোকে। তেমনই কয়েকটি বিখ্যাত পুজো –

 

* প্রতিবারই নজর কাড়ে দক্ষিণ কলকাতার ‘মুদিয়ালি ক্লাব’। এ বছর তাদের থিম ‘আত্মশুদ্ধি’ অর্থাৎ আত্মার শুদ্ধিকরণ। মানুষের মনের চেতনাকে এবং আত্মাকে জাগাতেই এইরূপ ভাবনা। অন্যান্য বছরের মতো এই বছরও দেবীর সাজ পোশাকে সাবেকিয়ানার ছোঁয়া। ‘আলোর রোশনায়ে ফুটিয়ে তোলা হয়েছে ঘূর্ণীয়মান অগ্নি। এই থিমের মাধ্যমে অন্তরের অসুরকে দমন করে আত্মশুদ্ধি হওয়ার বার্তা দেওয়া হয়েছে। টেরাকোটা ও সোলার সাজে সজ্জিত গোটা মণ্ডপ।

 

* প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম হল – ‘নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো’। এই পুজোর বয়স এবার ৯৩ বছর। পুজোর থিম – ‘রূপান্তর’। বর্তমান সমাজে তথা সমগ্র বিশ্বে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীশক্তির যে ‘রূপান্তর’ ঘটেছে, স্ত্রী জাতির সেই অগ্রগতি ও ব্যাপ্তিকেই এই থিমের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপ নির্মাণের অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে – প্লাস্টার অফ প্যারিস, ফোম, কাঠ, দড়ি প্রভৃতি।

 

* এবার ‘কাশী বোস লেনের পুজোর থিম’ ‘পাকদন্ডী’। লীলা মজুমদারের বিখ্যাত আত্মজীবনীমূলক বইটির নামেই পুজোর থিমের নামকরণ করেছেন উদ্যোক্তারা। শিশুসাহিত্যে লীলা মজুমদারের অবদান উদযাপিত হচ্ছে এই পুজোর থিমে। এবারে ৮৮ বছরে পা দিল কাশী বোস লেনের পুজো।

 

* প্রতি বছরের মতো এবারও পুজোয় অভিনব থিম নিয়ে হাজির লেকটাউনের ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাব’। এবার তাদের প্যান্ডেল রূপ নিয়েছে নিউ জার্সির অক্ষরধাম স্বামী নারায়ণ মন্দিরের। নির্মাণশৈলী, সুবিশাল প্রবেশদ্বার, আর তার দুই পাশে সোনালি কারুকাজখচিত হাতির প্রতিমূর্তি নজর কাড়ছে উদ্বোধনের পর থেকেই। এছাড়াও প্রতিমার হিরের গয়না মণ্ডপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

 

* শিল্পী ভবতোষ সুতারের হাতে তৈরি হয়েছে শতবর্ষে ‘টালা প্রত্যয়ের’ মণ্ডপ। চার মাস ধরে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের থিম। আলোকসজ্জাও চোখে পড়ার মতো। শিল্প আর ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটানো হয়েছে সেখানে। আর গোটাটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। বীজই যে জীবনের উৎস, সেটাই তুলে ধরা হয়েছে এবারের থিমে। এখানে দুর্গা প্রতিমা একটি গ্রাম্য মহিলার আদলে তৈরি করা হয়েছে।

 

* অপারেশন সিঁদুর কেই এবার থিম হিসেবে তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়্যার। গত শুক্রবারই যে পুজোর উদ্বোধন করে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর উদ্বোধনের পর থেকেই জনজোয়ার শুরু হয়েছে। লাইট অ্যান্ড সাইন্ডের মাধ্যমে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যু এবং তারপর ভারতের প্রতিশোধ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘অপারেশন সিঁদুর’ তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *