ইসরোর কৃত্রিম উপগ্রহ লঞ্চের পরিকল্পনা ব্যর্থ হল

Spread the love

Webdesk:

 

ইসরোর এই ব্যর্থতা ভারতের আকাশ গবেষণার উপর একটা বড়ো ধাক্কা। রবিবার সকালে ব্যর্থতার মুখ দেখতে হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। এদিন ভোর ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল পিএসএলভি-সি৬১ রকেট। লক্ষ্য ছিল EOS-09 কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা। কিন্তু তা করা গেল না। যান্ত্রিক গোলযোগের কারণে ওই উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা যায়নি। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেওয়ার পরই তা বাতিল করে দেওয়া হয়।

 

ইসরোর চিফ ভি নারায়ণ পরে লাইভ স্ট্রিমে এসে পুরো বিষয়টি খুলে বলেন। তিনি বলেন, ‘‘১০১তম মিশনটি আজ শুরু করা হয়। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হল।’’ প্রসঙ্গত, গত জানুয়ারিতে শততম উৎক্ষেপণের নজির গড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ৪৬ বছর আগে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল প্রথম উপগ্রহ। তারপর দেখতে দেখতে এতটা পথ পেরিয়ে এসেছে ইসরো। কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটের সফল উৎক্ষেপণের ওই মিশনই ছিল ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ভি নারায়ণনের প্রথম মিশন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *