‘আমি ধুলিয়ান হিংসায় জড়িত নই ‘ – প্রাক্তন তৃণমূল নেতা মেহেবুব আলম

Spread the love

Webdesk :

 

আদালতের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট – প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মুর্শিদাবাদে গন্ডগোল বাঁধিয়েছিলেন। এবার উত্তর পাওয়া গেলো অভিযুক্তর পক্ষ থেকে। তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান মেহেবুব আলমের দাবি, দাঙ্গার সময় সেখানে তিনি ছিলেনই না। বরং ২টি পরিবারকে নিয়ে আত্মগোপন করে ছিলেন অন্য জায়গায়। কমিটির রিপোর্টে বলা হয়েছে, গত ১১ এপ্রিল ধুলিয়ানে হিংসা শুরু করেছেন প্রাক্তন পুরপ্রধান মেহেবুব আলম। এর পর বেতবোনা গ্রামে নিয়ে দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছেন তিনি। আক্রান্তদের বাড়িঘর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁর সামনেই। এমনকী আগুন নেভাতে যাতে জল ব্যবহার করতে না পারে সেজন্য কেটে দেওয়া হয় জলের লাইন।চাঞ্চল্যকর এই অভিযোগকে পত্রপাঠ মিথ্যা বলে দাবি করেছেন মেহেবুব আলম।

 

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হঠাৎ করে কিছু দুষ্কৃতী ছেনি, তরোয়াল নিয়ে ছোটাছুটি করে। তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তারা তাড়া করে। আমরা প্রাণের ভয়ে নাদাকপাড়ায় একজনের বাড়িতে আশ্রয় নিই। বিকাশ সরকার ও মানিক সরকার তাদের পরিবারও আমার সঙ্গে ছিল। প্রায় চার ঘণ্টা থানার ওসিকে ফোন করলে কোনও উত্তর পাওয়া যায়নি। ফোন রিসিভও করেননি। ৪ ঘণ্টা আমি সেখানে আটকে ছিলাম। আমি ছিলাম নাদাকপাড়ায়, বেতবোনায় আমি কী করে আক্রমণ করলাম লোকজন নিয়ে?’ তাঁর দাবি, ‘আমার ফুটেজ দেখাক। যদি আমি গিয়ে থাকি যদি সত্য প্রমাণ হয় আমার ওয়ার্ডে যে কোনও জায়গায় আমাকে ফাঁসি দিক আমি ফাঁসির দড়ি গলায় পরে নিতে রাজি আছি। জলের ব্যবস্থা করেছি আমরা। আমরা বন্ধ করব এটা হয়? এত মিথ্যে, ডাহা মিথ্যে কথা বলা ঠিক না। এটা রাজনীতির শিকার করছে আমাদেরকে। কিন্তু এই মিথ্যা অভিযোগ টিকবে না।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *