Webdesk :
সামনেই বিধানসভা নির্বাচন। আর সময় নষ্ট করা যাবে না। এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। সোমবার বিকেলে তিনি দীনবন্ধু মঞ্চে সিনার্জি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনদিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠান, বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি প্রায় শেষ। এখন থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িকে। সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন। উত্তরের শিল্পের সম্ভাবনা নিয়েই এই বৈঠক। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে উত্তরবঙ্গে শিল্প সম্ভাবনার কথা তুলে ধরবে রাজ্য সরকার। বিশেষ করে পর্যটন শিল্প, চা শিল্প, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের নানাদিক তুলে ধরা হবে।
এখানে মুখ্যমন্ত্রী সরাসরি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন। তাঁদের প্রস্তাব শোনার পাশাপাশি সমস্যার কথাও শুনবেন। এছাড়া আগামী দিনে শিল্পের বিস্তারে রাজ্য সরকারে কী পরিকল্পনা, তাও তুলে ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতেই পারে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তরবঙ্গে শিল্প বলয়ে এবার বড় বিনিয়োগ আসতে চলেছে। মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার মানুষের কাছে নানা জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন। এছাড়া প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
![]()
















Leave a Reply