Webdesk:
মঙ্গলবার সংসদ ভবনে ভারতের ১৭তম উপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এনডিএ-র প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী বি. সুধর্শন রেড্ডি। সংসদ ভবনের রুম নম্বর এফ-১০১, বসুধায় ভোটিং হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১০টাতেই ভোট দিয়েছেন। ভোট শুরু হওয়ার আগে সকাল সাড়ে ৯টায় ব্রেকফাস্ট মিটিংয়ে ডাকা হয়েছে এনডিএ সাংসদদের।
সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভোটগণনা। সোমবার গভীর রাত অথবা মঙ্গলবার সকালে ফল ঘোষণা হতে পারে। লোকসভা ও রাজ্যসভার সাংসদ মিলিয়ে মোট ৭৮১ জন ভোটদান করতে পারবেন। তবে বেশ কয়েকটি আসন খালি থাকায় ৭৬৭টি ভোট পড়তে পারে। কারণ, বিজু জনতা দল (বিজেডি), ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ও শিরোমণি আকালি দল (এসএডি) ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ফলে সমীকরণ স্পষ্টতই এনডিএর দিকেই ঝুঁকছে।
![]()












Leave a Reply