আজকের আবহাওয়া 

Spread the love

Webdesk:

 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়।

 

আবহাওয়া অফিস জানিয়েছে,

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ মঙ্গলবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। গোটা রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

এদিকে এবার অনেক আগে আসছে বর্ষা। আগামী দু’দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে রাজ্যে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা ঢোকে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে। আজ অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুর দুয়ারে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *