আজকের আবহাওয়া 

Spread the love

Webdesk:

 

গত ২/৩ ধরেই সারা বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আজ, সোমবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। সকালের দিকে কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে।

 

সোমবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এরপর বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় মঙ্গলবার নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ পরবর্তী দুদিনে আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে।

 

অন্যদিকে উত্তরবঙ্গে শীঘ্রই ঢুকে যাবে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সর্বত্র। সোমবার অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *