Webdesk :
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার আগেই একজন বাংলাদেশি পুরুষ ও এক ভারতীয় মহিলাকে আটক করে ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের হাকিমপুর বিওপির বিএসএফের জওয়ানরা। জিজ্ঞাসাবাদের পর কোন বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাজের সন্ধানে ভারতে থাকতো ওই বাংলাদেশি যুবক,তারপর তাকে গ্রেফতার করে পুলিশ।বাংলাদেশি ঐ যুবকের নাম নূর হোসেন,যার বাড়ি সাতক্ষীরা জেলায়।তার সাথে থাকা এক মহিলা বন্দনা দেবী,যার বাড়ি উত্তরপ্রদেশে। সে অবৈধভাবে বাংলাদেশে যাচ্ছিল বৈধ কাগজপত্র ছাড়াই।তারপর তাদেরকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ।
![]()
















Leave a Reply